সাপেক্ষ ও কষ্টকর। আবার ওজন কমানোর
পর সেটা ঠিকঠাক ধরে রাখাও কিন্তু একদম সহজ নয়। জেনে নিন ওজন কমানোর পর কী
কী বিষয়ের উপর নজর রাখতে হবে- রুটিন অনুযায়ী চলুন
ডায়েট প্ল্যান অনুযায়ী ওজন কমানোর পর অনেকেই আর মানেন না সেটা। এতে
দীর্ঘদিন একই নিয়মে চলা শরীর হঠাৎ অনভ্যস্ত হয়ে পড়ে। আবার ওজন বেড়ে যাওয়ার
কারণ এটি। তাই একবারে বেশি খাওয়া বা ব্যায়াম বন্ধ করার কাজগুলো হঠাৎ করে
করবেন না। ৮ ঘণ্টা ঘুমান
প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমানো জরুরি। ঘুমের কারণে অলস হয়ে যাচ্ছেন এটা ভাববেন
না। ঘুম কাজ করার শক্তি যোগায়। প্রতি রাতে নিয়মিত ঘুম আপনাকে ফিট থাকতে
সাহায্য করবে। কর্মক্ষম থাকুন
ওজন কমানোর পর সবসময় কর্মক্ষম থাকা জরুরি। নিয়মিত কাজ করলে দেহের
অপ্রয়োজনীয় ক্যালরি ক্ষয় হয়। খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার রাখুন। রুটিন মেনে খান
প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খান। খাদ্য তালিকায় সুষম খাদ্য রাখা জরুরি। পানি পান করুন
প্রচুর পরিমাণ পানি পান করলে শরীরের ক্ষতিকারক পদার্থ পানির সঙ্গে বের হয়ে যায়। প্রতিদিন তাই ৮ থেকে ৯ গ্লাস পানি পান করুন। নিয়মিত ব্যায়াম করুন
ওজন কমে গেলে ব্যায়াম করা ছেড়ে দেবেন না। প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করুন। এতে অতিরিক্ত মেদ জমবে না শরীরে।
দুশ্চিন্তা থেকে দূরে থাকুন
মানসিক বিরক্তির কারণে অনেক সময় বেশি খাওয়া হয়ে যায়। এতে খাবার ঠিকঠাক হজমও
হয় না। যার প্রভাব পড়ে শরীরে। তাই দুশ্চিন্তা থেকে দূরে থাকুন সবসময়।
Post a Comment