সবচেয়ে বেশি এ্যান্টি-অক্সিডেন্ট দারুচিনির গুণাগুণ

দারুচিনি। পোলাও মাংস ফিরনির জন্য চমতকার একটি মসলা হিসেবে পরিচিত এই অঞ্চলে। দারুচিনি পৃথিবীর সবচেয়ে বেশি এ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ। এর মিষ্টি স্বাদ এবং সুন্দর সুবাস জন্য শতাব্দীর পর শতাব্দীর ধরে সমাদৃত। দারুচিনিতে রক্তের শর্করার রোধকসহ উন্নত অসাধারণ ঔষধি গুণাবলি রয়েছে যা প্রদাহ কমাতে এবং স্নায়ুবিক স্বাস্থ্য উন্নীত করতে সহায়তা করে। শুধু রান্নায় গন্ধ বৃদ্ধি নয়, শরীর ও ত্বক উভয়ের জন্যই দারুচিনির ব্যবহার করা যায়। চলুন জেনে নেই দারুচিনি আমাদের শরীরের কি কি উপকারিতা সাধন করে থাকে।

১. অনেকেই জয়েন্টের সমস্যায় ভুগছেন। এক্ষেত্রে দারুচিনিকে জয়েন্টের ব্যথা কমানোর ওষুুধ হিসেবে ব্যবহার করতে পারেন। উষ্ণ গরম পানির মধ্যে এক চামচ মধু আর দারচিনি গুঁড়ো ভালভাবে মিশিয়ে নিন, এরপর শরীরের ব্যথা স্থানে আস্তে আস্তে মালিশ করুন। ২-৩ দিন ভালভাবে মালিশ করুন। কিছুদিন পর দেখবেন ব্যথা কমে যাবে।

২. দারচিনি পেটের জন্য ভীষণ উপকারী। এটি এ্যাসিডিটির সমস্যা দূর করে ও পেটের ব্যথা উপশম করে। পেট পরিষ্কার করতে রাতে শোবার আগে দারুচিনির সঙ্গে হরীতকীর গুঁড়ো মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। এসিডিটি রোধ করতে, মধুর সাঙ্গে দারুচিনি মিশিয়ে খেলে এসিডিটি ভাল হয়ে যায়।

৩. প্রতিদিন আধা চা চামচ দারুচিনির গুঁড়ো রক্তে খারাপ কোলস্টেরল এলডিএলের মাত্রা কমায়। রক্তে শকর্রার মাত্রা নিষন্ত্রণ করে এবং টাইপ-২ ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই উপকারী।

৪. ইস্ট ছত্রাক ঘটিত ইফেকশন প্রতিরোধ করতে দারুচিনি চমৎকার কাজ করে। হৃদরোগীদের জন্যও দারুচিনি খুব উপকারী। এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে।

৫. দারুচিনি মরন ব্যাধি লিম্ফোসাইটিক লিউকোমিয়ার বিস্তার রোধ করে। রক্ত জমাট না বাঁধার অসুখ হিমোফিলিয়া প্রতিরোধ করতে দারুচিনি বিশেষ ভূমিকা রাখে।

৬. বাতের ব্যথা ও শরীরের হাড়ের ব্যথায় আধা চামচ দারুচিনির গুড়ো এক চামচ মধুর সাঙ্গে মিশিয়ে খেলে ব্যথা দূর হয়। তাছাড়া দারুচিনি মিশ্রিত সরিষার তেল গায়ে মালিশ করলে ব্যথা ভাল হয়।

৭. ঠাণ্ডায় গলা ব্যথা বা খুশখুশে কাশিতে মধু চায়ের সঙ্গে দারুচিনি মেশালে আরাম পাওয়া যায়।

৮. ত্বকের ঔজ্জ্বল্যতা বৃদ্ধিতে দারুচিনি, দুর্বাঘাস ও হলুদ সমপরিমাণে বেটে মিশিয়ে ত্বকে লাগালে ভাল। তৈলাক্ত ত্বকে ব্রণ রোধ করতে দারুচিনি উপকারী।

৯. নিয়মিত দারুচিনি খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

১০. আর্থারাইটিসের সমস্যায় যারা ভুগছেন তারা এক কাপ গরম জলের মধ্যে দু’চামচ মধু আর দারচিনি গুঁড়ো মিশিয়ে সকাল সন্ধ্যা খেতে পারেন।
--------------
আসাদ শাহীন
E-mail: shah33n@chef.net

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget