Monday, 10 July 2017

প্রতিদিন খান ২ কোয়া রসুন, দূর হবে এইসব রোগ

 ভাবছেন কাঁচা রসুন ? তাও আবার দু’কোয়া ! মুখে তো দুর্গন্ধ হবে ৷ সে নয়, ব্রাশ করলেই চলে যাব ৷ কিন্তু জানেন কি ? এই দু’কোয়া রসুন স্বাস্থ্যের ওপর কত উপকারি ? জেনে নিন ৷

১) হৃদপিণ্ডের সুস্থতায় কাজ করে। কোলেস্টেরল কমায়। এতে করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।

২) উচ্চ রক্ত চাপের সমস্যা দূর করে।

৩) গিঁট বাতের সমস্যা থেকে রক্ষা করে।

৪) ফ্লু এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে সহায়তা করে।

৫) অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহে খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ, জন্ম এবং বংশবিস্তারে বাঁধা প্রদান করে।

৬) যক্ষ্মা রোগের হাত থেকে রক্ষা করে।

৭) দেহের বিভিন্ন অংশের পুঁজ ও ব্যথাযুক্ত ফোঁড়ার যন্ত্রণা কমায়।

৮) যৌনমিলনের অসাবধানতা বশত রোগ ট্রিকোমোনিয়াসিসের হাত থেকে রক্ষা করে।

৯) হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।

১০) কোলন ক্যান্সার প্রতিরোধ করে।

১১) গলব্লাডার ক্যান্সার মুক্ত রাখে।

১২) স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়।

১৩) রেক্টাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করে।

১৪) প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে।

১৫) পরিপাকতন্ত্রের নানা সমস্যা দূর করে।

১৬) ইষ্ট ইনফেকশন দূর করে।

১৭) শিরা উপশিরায় জমাট বাঁধা রক্ত ছাড়াতে সহায়তা করে।

১৮) ক্ষুধামন্দা ভাব দূর করে।

১৯) দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমি ধ্বংস করে।

২০) চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করে।

২১) হাতে পায়ে জয়েন্টের ব্যথা দূর করে এবং বাতের ব্যথা সারায়।

২২) ডায়বেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।

আসাদ শাহীন
E-mail:shah33n@chef.net

No comments:

Post a Comment