Monday, 2 October 2017

টুথপেস্টের এসব ব্যবহার সম্পর্কে জানেন?



প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ও সকালে দাঁত মাজার জন্য টুথপেস্ট ব্যবহার করেন আপনি। এর বাইরে টুথপেস্টের অন্য কোনো ব্যবহারের কথা হয়তো কোনোদিন আপনার মাথায়ই আসেনি। অথচ প্রতিদিনকার নানা কাজে চাইলেই আপনি টুথপেস্ট ব্যবহার করতে পারেন। আসুন জেনে নিই টুথপেস্টের বিভিন্ন ব্যবহার-

১. কার্পেট বা পোশাকে চা বা কফি পড়ে দাগ পড়ে গেলে অনেক সময় সাবান বা ডিটারজেন্টেও কাজ হয় না। এসব দাগ তুলে ফেলতে ওই স্থানে একটু টুথপেস্ট লাগান। এরপর ভেজানো স্পঞ্জ দিয়ে ঘষুন। দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে।  

২. প্রতদিন বিভিন্ন কাজ করতে গিয়ে চোট পেতেই পারেন। অনেক সময়ে চোট পাওয়া স্থানে রক্ত জমে গিয়ে ত্বকে দাগ হয়ে যায়। ওই চোট পাওয়া স্থানে বা পুড়ে যাওয়া ক্ষততে টুথপেস্ট লাগান, ফল পাবেন। 

৩. দাঁত মাজার মতো করে নখে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে মাজুন। এতে নখ সুন্দর ও মজবুত হবে। 

৪. রং পেনসিলের দাগ ওঠাতে টুথপেস্ট ব্যবহার করতে পারেন। 

৫. চুলে রং করার সময় তা ত্বকে বা জামা কাপড়ে লেগে যেতে পারে। এ রং তুলতেও টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে চুলে রং করার আগে ত্বকে টুথপেস্ট লাগিয়ে রাখলে ত্বকে দাগ পড়বে না। 

৬. মোবাইলের স্ক্রিনে আঁচড়ের দাগ পড়লে অল্প একটু টুথপেস্ট লাগিয়ে আঙুল দিয়ে ঘষুন। এরপর ভেজা কাপড়ের টুকরো দিয়ে স্ক্রিনটি মুছে ফেলুন। দেখবেন, দাগ আর নেই।

৭. দেয়াল পরিষ্কার করার জন্যও টুথপেস্ট ব্যবহার করা যায়।

৮. পানির বোতলে গন্ধ হয়ে গেলে টুথপেস্ট গোলা পানি দিয়ে পরিষ্কার করুন। গন্ধ চলে যাবে।  

৯. বাথরুম বা রান্নাঘরের বেসিন পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করতে পারেন।

১০. চুলের জেল বা হান্ড-ওয়াশ হিসেবেই ব্যবহার করতে পারেন টুথপেস্ট। সূত্র: রিডার্স ডাইজেস্ট।

------
আসাদ শাহীন
E-mail:shah33n@chef.net

No comments:

Post a Comment