সিরিয়া সংকটঃ যে ইস্যুতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মাথাব্যাথা নেই কারো!









সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সমগ্র মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। সিরিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির এই সুযোগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আজ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশসমূহ, ইসরাইল এবং তুরস্কের মতো দেশগুলো সিরিয়ার উপর নিজেদের কর্তৃত্ব নিশ্চিত করার ব্যাপারে তত্পর।

সিরিয়াতে চলমান অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সুযোগে একদিকে যেমন দেশটিতে সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে তেমনি আবার পশ্চিমা শক্তিবর্গের স্বার্থসিদ্ধির তত্পরতাও বেড়েছে। মৃতদের মধ্যে অধিকাংশ শিশু হওয়া সত্ত্বেও এই ইস্যুতে মাথাব্যথা নেই কোন মানবাধিকার সংস্থা বা বিশ্ব মোড়লদের। শিশুদের ছবিগুলো দেখে যেকোনো রক্ত-মাংসে গড়া মানুষেরই হৃদয় কেঁপে উঠবে, বয়ে যাবে অশ্রুধারা।

ছবি ১ঃ মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আসলই কি মানুষ শিশুদের নিয়ে কোন চিন্তা করে? কেনই বা কেউ এগিয়ে আসছে না এই সংকটের সামাধানে? যা দিন দিন বেশি খারাপের দিকে যাচ্ছে।

ছবিঃ ১

ছবি ২ঃ কি দোষ নিষ্পাপ এই শিশুটির? সুন্দর এই পৃথিবীতে আসাটাই কি তার অপরাধ? বাকি কথাগুলো অসহায় বাবা মায়ের দু’জোড়া চোখই বলে দেয়।

ছবিঃ ২

ছবি ৩ঃ জীবন কি, কেন? এই বিষয়টাই তো জানা হয়নি মায়াবী এই শিশুটির। তার আগেই পৃথিবী তাকে উপহার দিলো ভয়ঙ্কর এক যন্ত্রণা।

ছবিঃ ৩








ছবি ৪ঃ ভাই-বোনের ভালোবাসা, পৃথিবীর নিখুঁত ভালোবাসার অন্যতম উদাহরণ। নিজের জীবনও বিপন্ন, তবুও ছোট বোনটি রক্ষার অপ্রাণ চেষ্টা এই শিশুটির।

ছবিঃ ৪

ছবি ৫ঃ পরীর মতো সুন্দর এই শিশুদের ভয়ার্ত চেহারা যেনো ধিক্কার জানাচ্ছে মানবতা নামক শব্দটিকে।

ছবিঃ ৫

ছবি ৬ঃ সৃষ্টির সেরা জীব মানুষের জন্য এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?

ছবিঃ ৬

ছবি ৭ঃ যন্ত্রণাটা এই শিশুর একার নয়, সমগ্র মানবজাতির।

ছবিঃ ৭

ছবি ৮ঃ ভয়ার্ত, বিমর্ষ ও আহত এই শিশুটি চোখ জোড়া যেনো বলছে, সুন্দর এই পৃথিবীতে ভালোভাবে বাঁচার অধিকার কি আমার নেই?

ছবিঃ ৮

ছবি ৯ঃ দিনশেষে আমি তো ভালো আছি এই ধারণা যদি আপনার হয়, তবে আপনি মানুষ নয় হিংস্র পশু!

ছবিঃ ৯








ছবি ১০ঃ যন্ত্রণা ভাষায় প্রকাশ করা তো দূরের কথা, বুঝার ক্ষমতাও হয়নি শিশুটির। পৃথিবী তাকে সুন্দর কিছু উপহারের পরিবর্তে কেড়ে নিলো তার পা!

ছবিঃ ১০

ছবি ১১ঃ অসহায় শিশু, অসহায় মানবিকতা!

ছবিঃ ১১

ছবি ১২ঃ কান্নাটা মনুষ্য জাতির জন্য লজ্জাজনক পুরষ্কার!

ছবিঃ ১২

ছবি ১৩ঃ লেখাটা পড়ে দেখুন, মনুষ্যত্ববোধ যদি আপনার থেকে থাকে আপনার হৃদয়কে নাড়া দিবেই।

ছবিঃ ১৩








ছবি ১৪ঃ অসহায় এক বাবা, একজন বাবার কাছে এর চেয়ে কষ্টের আর কিছুই হতে পারে না।

ছবিঃ ১৪

ছবি ১৫ঃ কান্নাটা অন্ধ মানবিকতার জন্য উপহার!

ছবিঃ ১৫

ছবি ১৬ঃ মানবাধিকার লঙ্ঘন নয় এটি!?

ছবিঃ ১৬

সিরিয়ার এরূপ অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটপূর্ণ পরিস্থিতিতে যে প্রশ্নটা বার বার আমাদের সামনে উঠে আসে তা হলো-প্রেসিডেন্ট হিসেবে বাসার-আল আসাদ কি শেষ পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে?

সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে, হয়তো পারবেন। কেননা এখনো আসাদকে প্রতিহত করার মতো শক্তির উত্থান সিরিয়াতে হয়নি। তবুও এটাই কামনা বন্ধ হোক এই হত্যাযজ্ঞ, নিরাপদ হোক কোমলমতি শিশুদের জীবন।

 

সূত্রঃ উইকিপিডিয়া, ছবিঃ ইন্টারনেট।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget