বসার ভঙ্গিতেই ব্যক্তিত্বের পরিচয়

 

কেউ পা ছড়িয়ে বসতে পছন্দ করেন কেউ পা গুটিয়ে, কেউ আবার পায়ের ওপর পা না তুলে বসতেই পারেন না।

গবেষণা বলছে, বসার ভঙ্গিই মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কথা জানিয়ে দেয়।

তারা বলছেন, সোজাভাবে যারা বসেন তারা আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এরা অন্যের উপকারও করতে আগ্রহী থাকেন। এরা স্বাস্থ্য সচেতনও বটে। কারণ তারা জানেন সোজা হয়ে না বসলে পিঠের সমস্যায় ভুগতে হয়।

অনেকে আবার একটু পিছনের দিকে হেলে বসতে পছন্দ করেন।এরা সময় নিয়ে কাজ করতে ভালবাসেন। তবে এরা খুবই আবেগপ্রবণ ও স্পর্শকাতর থাকেন। 

কেউ কেউ সামনের দিকে ঝুঁকে কাজ করতে ভালোবাসেন। এরা কৌতূহলী চরিত্রের হয়ে থাকেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় করতে, অজানা বিষয় সম্পর্কে জানতে পছন্দ করেন। এরা মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারেন।

অনেকেরই পছন্দে দুই পা জোড়া করে বসা। তুলনামুলকভাবে এরা নিঁখুত স্বভাবের হন। বাহ্যিকভাবে এদের কঠিন স্বভাবের মনে হলেও এরা খুবই আন্তরিক ও দয়াপ্রবণ হয়ে থাকেন।

পায়ের ওপর পা তুলে বসতে ভালোবাসেন কেউ কেউ। এরা স্বপ্নবাজ ধরনের হন। এদের কল্পনাশক্তি থাকে অনেক। এরা ঘুরতে এবং নতুন নতুন বন্ধু বানাতে পছন্দ করেন।

দুই পা ক্রস করে বসেন কেউ কেউ। এরা সবার ওপর কর্তৃত্ব করতে চায়। সব পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন। আর মানুষের সঙ্গে মিশতেও এদের সময় লাগে।

দুই হাত দুই পাশে রেখে অনেকে শক্তভাবে বসতে পছন্দ করেন। এর মানে এরা সবসময় চারপাশের পরিবেশ নিয়ে সতর্ক থাকেন।

হাঁটুতে ভর করে অনেকে হেলে বসেন। তারা সাধারণত অন্যের প্রতি সহমর্মী এবং নরম হৃদয়ের হন।

দুই হাত পায়ের ভিতরে গুঁজে বসতেও কেউ কেউ পছন্দ করেন। এরা কিছুটা লাজুক এবং ভাবুক ধরনের হন। এরা অবশ্য অন্যের অনুভূতিও বেশ বুঝতে পারেন। এরা বেশ শান্ত ধরনের হন।

কোনো বেঞ্চ, ক্রাউচ কিংবা সোফার মাঝখানে কোনো কিছু না চিন্তা করেই অনেকে বসে পড়েন। এ ধরনের মানুষরা ভাবেন না তারা কোথায় বসছেন। কিন্তু যেখানেই বসেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বসেন। এরা অনেক দৃঢ় চরিত্রের হন। দ্রুত বন্ধুও তৈরি করতে পারেন তারা।

হাঁটুর ওপর হাত রেখে বসা মানুষরা আবার বেশ দৃঢ় চরিত্রের হন। নিজের মত প্রকাশ করতে কখনও ভয় পান না এরা।

দুই হাত এক করে কোলে নিয়ে বসেন অনেকে। এমন মানুষরা ভালো বন্ধু হয়ে থাকেন। কাছের মানুষের মুখে হাসি দেখতে চান তারা। সূত্র : লিটলথিংস

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget