১০০ টি কবীরা গুনাহ

 

নিচে ১০০টি কবীরা গুনাহর নাম উল্লেখ করা হলো। সবাই এগুলো থেকে দূরে থাকুন এবং আল্লাহর নিকট পানাহ চান।

● আল্লাহর সাথে শিরক করা

● নামায পরিত্যাগ কর

● পিতা-মাতার অবাধ্য হওয়া

● অন্যায়ভাবে মানুষ হত্যা করা

● পিতা-মাতাকে অভিসম্পাত করা

● যাদু-টোনা করা

● এতীমের সম্পদ আত্মসাৎ করা

● জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন করা

● সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ দেয়া

● রোযা না রাখা

● যাকাত আদায় না করা

● ক্ষমতা থাকা সত্যেও হজ্জ আদায় না করা

● যাদুর বৈধতায় বিশ্বাস করা

● প্রতিবেশীকে কষ্ট দেয়া

● অহংকার করা

● চুগলখোরি করা (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগোনো)

● আত্মহত্যা করা

● আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা

● অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা

● উপকার করে খোটা দান করা

● মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা

● মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা

● জুয়া খেলা

● তকদীর অস্বীকার করা

● অদৃশ্যের খবর জানার দাবী করা

● গণকের কাছে ধর্না দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া

● পেশাব থেকে পবিত্র না থাকা

● রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম)এর নামে মিথ্যা হাদীস বর্ণনা করা

● মিথ্যা স্বপ্ন বর্ণনা করা

● মিথ্যা কথা বলা

● মিথ্যা কসম খাওয়া

● মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা

● জিনা-ব্যভিচারে লিপ্ত হওয়া

● সমকামিতায় লিপ্ত হওয়া

● মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা

● হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা

● যার জন্যে হিলা করা হয়

● মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা

● মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা

● মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা

● মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়ায়ে লিপ্ত হওয়া

● খেলার ছলে কোন প্রাণীকে নিক্ষেপ যোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো

● কোন অপরাধীকে আশ্রয় দান করা

● আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা

● ওজনে কম দেয়া

● ঝগড়া-বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা

● ইসলামী আইনানুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা

● জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা

● গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা

● দাঁত চিকন করা

● সৌন্দর্যের উদ্দেশ্যে মুখ মণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা

● অতিরিক্ত চুল সংযোগ করা

● পুরুষের নারী বেশ ধারণ করা

● নারীর পুরুষ বেশ ধারণ করা

● বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো

● কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা

● পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া

● পুরুষের টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা

● মুসলিম শাসকের সাথে কৃত বাইআত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা

● ডাকাতি করা

● চুরি করা

● সুদ লেন-দেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা

● ঘুষ লেন-দেন করা

● গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বণ্টনের পূর্বে আত্মসাৎ করা

● স্ত্রীর পায়ু পথে যৌন ক্রিয়া করা

● জুলুম-অত্যাচার করা

● অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা

● প্রতারণা বা ঠগ বাজী করা

● রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা

● স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা

● পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা

● সাহাবীদের গালি দেয়া

● নামাযরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা

● মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন

● ভ্রান্ত মতবাদ জাহেলী রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহবান করা

● পবিত্র মক্কা ও মদীনায় কোন অপকর্ম বা দুষ্কৃতি করা

● কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া

● আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা

● বিনা প্রয়োজনে তালাক চাওয়া

● যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট

● স্বামীর অবাধ্য হওয়া

● স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা

● স্বামী-স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা

● স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা

● বেশী বেশী অভিশাপ দেয়া

● বিশ্বাস ঘাতকতা করা

● অঙ্গীকার পূরণ না করা

● আমানতের খিয়ানত করা

● প্রতিবেশীকে কষ্ট দেয়া

● ঋণ পরিশোধ না করা

● বদ মেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না

● তাবিজ-কবজ, রিং, সুতা ইত্যাদি ঝুলানো

● পরীক্ষায় নকল করা

● ভেজাল পণ্য বিক্রয় করা

● ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে অন্যায় বিচার করা

● আল্লাহ বিধান ব্যতিরেকে বিচার-ফয়সালা করা

● দুনিয়া কামানোর উদ্দেশ্যে দীনী ইলম অর্জন করা

● কোন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্যেও তা গোপন করা

● নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করা

● আল্লাহর রাস্তায় বাধা দেয়া।


সংকলনে: আব্দুল্লাহিল হাদী

লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়

দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget