মহান আল্লাহ! তোমাকে ডাকছি গুণের নামে,
বিশ্বময় ছড়াবে ফজিলত বিশ্বাস মনে প্রাণে।
আল্লাহ নামটি উচ্চারণে চিত্তে প্রশান্তি কত!
গুণবাচক নামগুলিতে বরকত অবিরত।
আল্লাহ নামটির উচ্চারণে অস্তিত্বে ঈমান,
কায়মনোবাক্যে আল্লাহকে স্মরণ বাড়ায় সম্মান।
আল্লাহর জন্যে রয়েছে শত সুন্দরতম নাম,
নামের ডাকে বৃদ্ধি পায় জীন ইনসানের মান।
হে আল্লাহ! হৃদয় থেকে ডাকছি তোমায় দৃঢ় করে আশা,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, তোমায় রাখছি ভরসা।
আর-রহমান, পরম দয়ালু, সৌন্দর্যমন্ডিত, চির ভাস্বর, চির কল্যাণময়,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, ক্ষমা করো অন্যায়, শান্তি দাও হৃদয়।
আর-রহী'ম, অতিশয় মেহেরবান, পরম দয়াবাণ, দয়া করো জনে জনে,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, চরম বিপর্যয়ে নিরাপদ রাখো সম্মানে।
আল-মালিক, অধিপতি তুমি, ক্ষমতা তোমার হাতে,
করোনামুক্ত বিশ্ব দাও প্রভু, মহাঅনুগ্রহের সাথে।
আল-কুদ্দুস, পূতঃপবিত্র, নিখুঁত তোমার আরশ,
করোনা বিপদ নাও ফিরিয়ে, দাও হে তোমার পরশ।
আস-সালাম, শান্তির আধার, তুমি বিশ্ব ত্রাণকর্তা,
করোনা থেকে সুস্থ করে দাওগো নিরাপত্তা।
আল-মু’মিন, ওহে জামিনদার, ওহে সত্য ঘোষণাকারী,
করোনা থেকে নিরাপদ রাখো, মোরা করছি আহাজারী।
আল-মুহাইমিন, হে অভিভাবক, হে বিশ্ব প্রতিপালক,
করোনা থেকে পবিত্র করো, দেখিয়ে তোমার ঝলক।
আল-’আযীয, হে সম্মানিত সর্বশক্তিমান,
করোনা থেকে মুক্তি দিয়ে বাড়াও সম্মান।
আল-জাব্বার, দুর্নিবার, তুমি সমুচ্চ, হে মহিমান্বিত,
করোনার তীব্রতা ধ্বংস করে, বিশ্বকে করো পূত।
আল-মুতাকাব্বির, হে সর্বশ্রেষ্ঠ, মহাগৌরবান্বিত,
করোনা তুমি ধ্বংস করো, ক্ষমা মাগি সমন্বিত।
আল-খলিক্ব, হে সৃষ্টিকর্তা ডাকছি তোমায় মোরা,
করোনা থেকে মুক্ত করো পাঠিয়ে ফেরেশতারা।
আল-বারি, হে বিবর্ধনকারী, নির্মাণকর্তা, মহাপরিকল্পনাকারী,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, যত পারো তাড়াতাড়ি।
আল-মুসউবিরউ, হে আকৃতিদানকারী, চাই তোমার আশীর্বাদ,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, আমরা পাপে হচ্ছি বরবাদ।
আল-গফ্ফার, পুনঃপুনঃ মার্জনাকারী, ক্ষমা করো যত পাপ,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, মোদের দিও না অভিশাপ।
আল-ক্বহ্হার, দমনকারী, তুমি দমন করো যত সর্বনাশা,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, করি শান্তি লাভের আশা।
আল-ওয়াহ্হাব, স্থাপনকারী, করে দাও বিশ্ব আবাদ,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, করি মোরা ফরিয়াদ।
আর-রযযাক্ব, রিযিক প্রদানকারী, তুমি হালাল রিযিক করো দান,
পাঠানো করোনা উঠিয়ে নিয়ে, রহমতের ধারা হোক বিকাশমান।
আল-ফাত্তাহ, প্রারম্ভকারী, বিজয়দানকারী, বিজয়ের প্রতাশী,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, দাও বিজয়ের হাসি।
আল-আলীম, সর্বজ্ঞানী, সর্বদর্শী হৃদয়, স্বর্গের আলোকিত,
করোনা থেকে বাঁচাও মোদের, রহমত বর্ষণ করে অবিরত।
আল-ক্ববিদ, নিয়ন্ত্রণকারী, সংকীর্ণকারী, বাঁচাও ক্ষতি থেকে,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, বসেছে দুনিয়া জেকে।
আল-বাসিত, প্রসারণকারী, দুই হাত উঁচু করে সবিনয়ে বলি,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, যেন তোমার পথে চলি।
আল-খফিদ্ব, অবিশ্বাসীদের অপমানকারী, চাইনা অপমান,
করোনা থেকে মুক্তি দিয়ে নেয়ামত করো দান।
আর-রফীই, উন্নীতকারী, উন্নত করো সম্মান, ঐশর্য, যোগ্যতার,
সকল ক্ষতি দাও পুষিয়ে করোনা করে প্রত্যাহার।
আল-মুই'জ্ব, সম্মান প্রদানকারী, দাও বাড়িয়ে ইসলামের সম্মান,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, করো না আর অপমান।
আল-মুদ্বি'ল্লু, অবিশ্বাসীদের বেইজ্জতকারী, বিশ্ববাসী হয়েছে বেইজ্জত,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, বাড়াও তুমি ঈমানদারের হারানো ইজ্জত।
আস-সামী, সর্বশ্রোতা, শোন হে মোদের কথা,
করোনা থেকে মুক্তি দিয়ে মিটাও মনের ব্যথা।
আল-বাছীর, সর্বদ্রষ্টা, সর্ববিষয়-দর্শনকারী, তুমিতো দেখছো মহামারি,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, অর্থনীতির শক্তি ফিরিয়ে বাঁচাও অনাহারী।
আল-হা'কাম, বিচারপতি, তুমি মহাবিচারক, করছো পাপের সুষ্ঠ বিচার,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, করবো না আর দুনিয়ায় অত্যাচার।
আল-আ'দল, নিখুঁত, পরিপূর্ণ ন্যায়বিচারক, তুমি বিচার করো না আর,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, পাপের সাগরে ফিরে না আসবো আবার।
আল-লাতীফ, অমায়িক, সকল গোপন বিষয়ে অবগত আছো তুমি,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, তোমার জমিনে হবো না খুনি গুমি।
আল-খবীর, সম্যক অবগত, সামনে পেছনে ডানে বায়ে তোমারই তো সব জানা,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, রাষ্ট্রীয় সম্পদ জীবনের তরে লুণ্ঠন আর হবেনা।
আল-হ়ালীম, ধৈর্যবান, তুমি দিও না কভু মহাবিপর্যয়,
করোনা থেকে মুক্তি দিয়ে নিরাপদ করে দাও বিশ্বময়।
আল-’আযীম, সুমহান মর্যাদা, তুমি রহমতের ধারা,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, হবো গো আত্মহারা।
আল-গ’ফূর, মার্জনাকারী, পাপ থেকে চাই পানাহ,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, দুর্নীতি করবোনা।
আশ-শাকূর, সুবিবেচক, তুমি সুবিবেচনা করো,
করোনা থেকে মুক্তি দিয়ে আরশের ছায়া ধরো।
আল-আলিই, মহীয়ান, তুমি মহিমা কামি,
করোনা থেকে মুক্তি দাও হে অন্তরজামি।
আল-কাবীর, সুমহান, তুমি জনে জনে করো দয়া,
করোনা থেকে মুক্তি দিয়ে দেখাও তোমার মায়া।
আল-হা'ফীজ, সংরক্ষণকারী, তুমি পৃথিবীটাকে করো সঠিক সংরক্ষণ,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, ইসলামী পতাকা ধরে রাখবো সারাক্ষণ।
আল-মুক্বীত, লালনপালনকারী তুমি লালনপালনের দাতা,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, তুমি যে মানবতার ত্রাতা।
আল-হাসীব, হিসাব গ্রহণকারী, নিও না মেপে হিসাব,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, দিও নাকো অভিশাপ।
আল-জালীল, গৌরবান্বিত, গৌরব কেবল তোমার করা সাজে,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, জড়াবো না কভু বাজে কাজে।
আল-কারীম, উদার, অকৃপণ, তুমি দাতা সুমহান!
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, দাও ফিরিয়ে সম্মান।
আর-রক্বীব, সদা জাগ্রত, তত্ত্বাবধায়ক, তুমি অতন্দ্র প্রহরী,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, মোরা বড়ই অত্যাচারী।
আল-মুজীব, সাড়া দানকারী, উত্তরদাতা, জবাব কবুলকারী,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, করছি দোয়া, আহাজারি।
আল-ওয়াসি, অসীম, তুমি সর্বত্র বিরাজমান,
করোনা থেকে মুক্তি দাও, ছাড়ব না নামাজ আজান।
আল-হাকীম, সুবিজ্ঞ, তুমি সুদক্ষ হাতে চালাও বিশ্বভুমি,
করোনা থেকে মুক্তি দাও, হে অবিনশ্বর, মালিক ভূস্বামী।
আল-ওয়াদূদ, স্নেহশীল, তুমি স্নেহ বিলাতে করো না অহংকার,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, পাপে নিমজ্জিত হবে না আর।
আল-মাজীদ, মহিমান্বিত, তুমি আলোকিত রাখো বিশ্ব,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, মোরা তো রিক্ত নি:স্ব।
আল-বা‘ইস, পুনরুত্থানকারী, তুমি করবে উত্থান, পুলসিরাত পার,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, মহামারিতে করো না সারখার।
আশ-শাহীদ, সাক্ষ্যদানকারী, তুমি আরশের অধিপতি,
করোনা থেকে মুক্তি দাও হে সৃজনকারী, করো না ক্ষতি।
আল-হাক্ক্ব, প্রকৃত সত্য, তুমিই একমাত্র সত্যবাদী,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, অন্যায়ের বিরুদ্ধে হবো প্রতিবাদী।
আল-ওয়াকীল, সহায় প্রদানকারী,আস্থাভাজন, তুমি একমাত্র সহায়ক,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, পৃথিবীব্যাপি বইছে বিশাল শোক।
আল-ক্বউই, ক্ষমতাশালী, তুমি অসীম ক্ষমতাবাণ,
করোনা থেকে মুক্তি দাও দোয়া করি আপ্রাণ।
আল মাতীন, সুদৃঢ়, সুস্থির তুমি পাকড়াও ধিরে ধিরে,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, ধরো মোদের ঘিরে।
আল-ওয়ালিই, বন্ধু, তুমি সাহায্যকারী, শুভাকাঙ্খী চিরন্তন,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, করছি তওবা সারাক্ষণ।
আল-হা'মীদ, সকল প্রশংসার দাবীদার, তুমি প্রশংসনীয়,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, ক্ষমা করে দাও করেছি যা অমার্জনীয়।
আল-মুহছী, বর্ণনাকারী, গণনাকারী, গুণে গুণে দিও না গো সাজা,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, মোরা তো তোমার প্রজা।
আল-মুব্দি, অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা, তুমি সৃজিয়েছো অপরুপ,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, অর্থ পাচারে ক্ষমা করো, নিও না কেড়ে সুখ।
আল-মু’ঈদ, পুনঃপ্রতিষ্ঠাকারী, তুমি পুনরূদ্ধারকারি, মহামারি করো নাকো প্রতিষ্ঠা,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, অন্যায়ের বিরুদ্ধে লড়বো, করবো সর্বদা চেষ্টা।
আল-মুহ'য়ী, জীবনদানকারী, তুমি জীবন করো দান,
করোনা থেকে মুক্তি দাও প্রভু, দুনিয়াবাসি শোকে মূহ্যমান।
আল-মুমীত, ধ্বংসকারী, তুমি মহামারি চিরতরে ধ্বংস করো,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, মোদের আগলে ধরো।
আল-হাইয়্যু, চিরঞ্জীব তুমি, নেইকো তোমার শেষ,
করোনা থেকে মুক্তি দাও প্রভু, দোয়া করি সবিশেষ।
আল-ক্বইয়ূম, অভিভাবক তুমি, তোমার অভিভাবকত্ব আসমান জমিনময়,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, ন্যায়ের পতাকা উড়িয়ে বিশ্ব করবো জয়।
আল-ওয়াজিদ, পর্যবেক্ষক, আবিষ্কর্তা, তুমি চিরস্থায়ী, জাগ্রত সারাক্ষণ,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, প্রতারণা করে ভাঙ্গবো না কারো মন।
আল-মাজিদ, সুপ্রসিদ্ধ, তুমি বাড়িয়েছো কোমল দু’টি হাত,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, বিশ্বনেতারা যে কুপোকাত।
আল-ওয়াহি'দ, এক, অনন্য, অদ্বিতীয় তুমি বিশ্বজাহানময়,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, নেইকো তোমার ক্ষয়।
আস-সমাদ, চিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, তুমি স্বয়ং সম্পূর্ণ,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, তোমার এবাদতে রাখবো না অপূর্ন।
আল-ক্বদির, সর্বশক্তিমান, হে আল্লাহ তুমি শক্তি দেখিয়েছো ঢের,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, সত্যবাদিতায় ভরে দিবো গোটা বিশ্বের।
আল-মুক্বতাদির, প্রভাবশালী, হে সিদ্ধান্তগ্রহণকারী, তুমি দেখাও তোমার প্রভাব,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, মোরা ক্ষমা প্রত্যাশী, মেটাও মোদের অভাব।
আল-মুক্বদ্দিম, অগ্রগতিতে সহায়তা প্রদানকারী, তুমি দেখাও অগ্রগতি,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, আমরা পাপিষ্ট, করো মোদের সদগতি।
আল-মুয়াক্খির, বিলম্বকারী, অবকাশ দানকারী, তুমি দিয়েছো অনেক অবকাশ,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, পাপ থেকে আসবো ফিরে, মোদের অঙ্গীকার।
আল-আউয়াল, সর্বপ্রথম তুমি, যার নেই কো কোন শুরু,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, তুমি বিশ্বের মহান গুরু।
আল-আখির, সর্বশেষ তুমি, নেইকো তোমার শেষ,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, অনুরোধ বিশেষ।
আজ-জ'হির, সুস্পষ্ট, সুপ্রতীয়মান, তুমি কোরআনে দিয়েছো লিখে,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, এবার কোরআন নিবোগো শিখে।
আল-বাত্বিন, লুক্কায়িত, অস্পষ্ট, অন্তরস্থ, তুমিই শেষ্ঠ দামী,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, মোরা পাপে ছিলাম অজ্ঞানী।
আল-ওয়ালি, সুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, তুমি জীবনের নিরাপত্তাদাতা,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, মোরা বিশ্বের বোকা অসহায় সব নেতা,
আল-মুতা’আলী, সর্বোচ্চ মহিমান্বিত, তুমি সুউচ্চ, দাও ভালোবাসা জুড়ে,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, মোরা অন্যায় করবো না জমিন ফুড়ে।
আল-বার্র, কল্যাণকারী, তুমি কল্যাণ করো দেশে দেশে,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, চুরি করবো না চাল অবশেষে।
আত-তাওয়াব, বিনম্র, সর্বদা আবর্তিতমান, দেখাও তোমার নম্রতার ধারা,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, পাঠাও জান্নাতী ফল্গুধারা।
আল-মুন্তাক্বিম, প্রতিফল প্রদানকারী, পেয়েছি গোনাহর তীব্র প্রতিফল,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, পেয়েছি সুদ, ঘুষ, অত্যাচার, ব্যাভিচারের কুফল।
আল-’আফুউ, শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী, দাওগো ক্ষমা করে,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, মিথ্যা, অহংকার, জুলম দেবো গো ছেড়ে।
আর-র’ওফ, সদয়, সমবেদনা প্রকাশকারী, মোদের প্রতি হওগো সদয়,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, খুন, গুম, আত্মহত্যা হবে না নির্দয়।
মালিকুল মুলক্, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তুমি,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, সরকারী চাল করবো না হতে এই পূণ্য ভূমি।
জুল জালালি ওয়াল ইকরম, মর্যাদা ও ঔদার্যের প্রভু, তুমি মাপ করো যত পাপ,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, সরাও কপালের লেখা যত বিষের সাপ।
আল-মুক্বসিত, ন্যায়পরায়ণ, প্রতিদানকারী, কোরআনের কথামতো দিয়েছো মহামারি,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, সৃষ্টি করতে পারি নি এখনো ঔষধ দরকারি।
আল-জামি, একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী, মানুষের মনে দাও ঐকের তান,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, ছিড়ে ফেলবো না কভু কোরআনের বাঁধন।
আল-গ’নিই, ঐশ্বর্যবান, তুমি স্বতন্ত্র, বিশ্বে দিয়েছো যত ধনভান্ডার,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, আমরা ক্ষমা মাগছি, যত ভন্ড নেতা, মিথ্যুক, ভয়ঙ্কর।
আল-মুগ’নি, সমৃদ্ধকারী, উদ্ধারকারী, ঘোর বিপদে উদ্ধার করো তুমি,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, খাল, নদী, সম্পদ দখলে নেবো নাকো আমি।
আল-মানি, প্রতিরোধকারী, তুমি রক্ষাকর্তা, এই মহারোগ থেকে রক্ষা করো,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, মহামারির তান্ডব থেকে অভীক্ষে ধরো।
আদ্দর, যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী, আমাদের দিও না যন্ত্রণা আর,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, কোরআনের পথে ফিরে আসব আবার।
আন-নাফি, অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী, তুমি করো গো মহাঅনুগ্রহ,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, দেখাবো না আর দুনিয়াব্যাপী ক্ষমতার মহাদ্রোহ।
আন-নূর, আলোকমালা, আলোকবর্তিকা, আলো জ্বেলে করো খেলা,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, সত্য বলতে করবো না অবহেলা।
আল-হাদী, পথপ্রদর্শক, পথের দিশা পেতে চাই যুগে যুগে,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, অবৈধ পথে চলবো না আর ধুকে।
আল-বাদী, অতুলনীয়, অনিধগম্য, তুমি ক্ষমার তুলনা নিজে,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, কেঁদে যাচ্ছে চোখ ভিজে।
আল-বাকী, অপরিবর্তনীয়, অনন্ত, অসীম, তুমি অক্ষয়,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, দ্বীনের পথের দাওয়াতে মানুষের মন করবো জয়।
আল-ওয়ারিস, সবকিছুর উত্তরাধিকারী, লওহে মাহফুজে রেখেছো কোরআনের কপি,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, নবী রাসূলদের দেখানো পথে আঁকবো মনের ছবি।
আর-রশীদ, সঠিক পথের নির্দেশক, তুমি দেখাও সহজ পথ,
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, সন্ত্রাস থেকে দূরে থাকবো হবো এবার মহৎ।
আস-সবূর, ধৈর্যশীল, তুমি তওবা’র সুযোগ দাও, তুমি যে সেরা রব, বরকত কত!
প্রভু, করোনা থেকে দাওগো মুক্তি, কোরআনের পথে চলার অভিমত, শান্তি অবিরত।
Post a Comment