চারটি প্রধান মাযহাব অনুযায়ী নামাযের সাদৃশ্য ও বৈসাদৃশ্যঃ নিয়তঃ


চারটি প্রধান মাযহাব অনুযায়ী নামাযের সাদৃশ্য ও বৈসাদৃশ্যঃ

নিয়তঃ
*হানাফি মাযহাব অনুযায়ী মুখে উচ্চারণ করে নিয়ত করা বিদআত।শাফেয়ি ও হাম্বলী মাযহাব অনুযায়ী সুন্নত।মালেকী মাযহাব অনুযায়ী অনুমোদনযোগ্য।তব ে হানাফী মাযহাব অনুযায়ী কেউ যদি অন্তরের নিয়ত দ্বারা সন্তুষ্ট না হয় তখন সে মুখে নিয়ত করতে পারবে।

কিয়ামঃ
শাফেয়ী মাযহাব অনুযায়ী কিয়ামের সময় দু’পায়ের মাঝখানে একহাত পরিমাণ ফাকা থাকতে হবে।হানাফী, মালেকী ও হাম্বলী মাযহাব অনুযায়ী সর্বনিম্ম চার আঙ্গুল পরিমাণ ফাকা থাকতে হবে।

হাত বাঁধার স্থানঃ
*হানাফি মাযহাব অনুযায়ী নাভীর নিচে হাত বাঁধবে।

*মালেকী মাযহাবে তিনভাবে হাত বাঁধার নিয়ম আছে, ১।অধিকাংশ লোক হাত বাধে না দুপাশে ঝুলিয়ে রাখে ২।নাভির উপরে কিন্তু বুকের নিচে হাত বাঁধার নিয়ম আছে। ৩।দুইটার যেকোন একটা করতে পারে।

*শাফেয়ী মাযহাবে নাভির উপরে কিন্তু বুকের নিচে হাত বাধে।

*হাম্বলী মাযহাবের অধিকাংশ আলেম ওলামা নাভীর নিচে হাত বাঁধার পক্ষে রায় দিয়েছেন।

এক পজিশন(কিয়াম থেকে রুকু,রুকু থেকে সিজদা ইত্যাদি) থেকে অন্য পজিশনে যাওয়ার তাকবির বলাঃ(তাকবির আল ইন্তিকা)
হাম্বলী মাযহাব অনুযায়ী ওয়াজিব।মালেকী, শাফেয়ী ও হানাফী মাযহাব অনুযায়ী সুন্নত।

শেষ বৈঠকে দুরুদ পড়াঃ
শাফেয়ী মাযহাব অনুযায়ী ফরজ।মালেকী,হানা ফী,হাম্বলী মাযহাব অনুযায়ী সুন্নত।

রাফাইন ইদাইনঃ
শাফেয়ী মাযহাব রূকু ও সেজদায় যাওয়ার এবং ৩য় রাকাতের শুরুতে রাফাইন ইদাইন করে।মালেকী মাযহাব ও হানাফী মাযহাব শুধুমাত্র প্রথম তাকবিরে করে।হাম্বলী মাযহাব রুকুতে যাওয়ার সময় এবং সিজদায় যাওয়ার আগে করে।

সূরা ফাতিহাঃ
হানাফী মাযহাব অনুযায়ী নামাযে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। মালেকী, শাফেয়ী ও হাম্বলী মাযহাব অনুযায়ী ফরজ।
ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহাঃ
হানাফী মাযহাব অনুযায়ী ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়া মাকরূহে তাহরিমী। শাফেয়ী মাযহাব অনুযায়ী ফরজ।মালেকী ও হাম্বলী মাযহাব অনুযায়ী ইমাম যখন জোরে (শব্দ করে) কিরাত পড়ে তখন মুক্তাদির কিরাত পড়া মাকরূহে তাহরিমী এবং ইমাম যখন আস্তে (নীরবে) কিরাত পড়ে তখন মুক্তাদির কিরাত পড়া মুস্তাহাব।

আমীন বলাঃ
হানাফি,মালেকী,হ াম্বলী মাযহাব অনুযায়ী আমীন আস্তে বলবে।শাফেয়ী মাযহাব অনুযায়ী আমীন জোরে বলবে।(ইমাম ও মুক্তাদি উভয়েই)

বিতির নামাযঃ
ইমাম আবূ হানিফার মতে বিতির নামায পড়া ওয়াজিব।(ইমাম ইউসুফ ও ইমাম মুহাম্মদের মতে সুন্নত) মালেকী, শাফেয়ী ও হাম্বলী মাযহাব অনুযায়ী সুন্নত।
৫ ওয়াক্ত ফরয নামাজ জামাতে আদায়ঃ
হানাফী, শাফেয়ী, মালেকী মাযহাব অনুযায়ী ৫ ওয়াক্ত ফরয নামায জামাতের সাথে আদায় করা সুন্নত। হাম্বলী মাযহাব অনুযায়ী ওয়াজিব।

জুমআর নামাযঃ
হানাফী মাযহাব অনুযায়ী ইমামের পিছনে সর্বনিম্ম তিন জন হলে জুমআর নামায পড়া যায়।শাফেয়ী ও হাম্বলী মাযহাব অনুযারী চল্লিশ জন এবং মালেকী মাযহাব অনুযায়ী বাঁর জন হলে পড়া যায়।

**নামাযের প্রতিটি আরকানের মাঝে কিছু সময় স্থীর থাকা(যেমন রুকুতে গিয়ে, রুকু থেকে উঠে, দুই সিজদার মাঝখানে, জলসাতে) হানাফী মাযহাব অনুযায়ী ওয়াজিব।মালেকী, শাফেয়ী ও হাম্বলী মাযহাব অনুযায়ী ফরজ।

***হানাফী মাযহাব অনুযায়ী দুই ওয়াক্তের নামায একত্রে পড়া নাজায়েজ।মালেকী, শাফেয়ী ও হাম্বলী মাযহাব অনুযায়ী (সফরের সময়,বৃষ্টিপাত হলে, অসুস্থটার কারণে ও শরীয়ত সম্মত করণে) যোহর+ আছর এবং মাগরিব+এশার নামায একত্রে পড়া জায়েজ।

মহিলাদের জন্য মহিলাদের ইমামতিঃ
শাফেয়ী ও হাম্বলী মাযহাব অনুযায়ী মহিলাদের ইমামতি অনুমোদনযোগ্য।হা নাফি মাযহাব অনুযায়ী মাকরূহ এবং মালেকী মাযহাব অনুযায়ী নাজায়েজ।
ঈদের নামাযঃ
ঈদের নামাজ ফরজে কেফায়া হাম্বলী মাযহাব আনুযায়ী।হানাফী মাযহাব অনুযায়ী ওয়াজিব। মালেকী ও শাফেয়ী মাযহাব অনুযায়ী সুন্নত।

লা-মাযহাবীদের নামাজঃ
লা মাযহাবীরা উপরের চারটি মাযহাবের নামাযের নিয়মের সাথে সহী হাদিসের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ নিয়মগুলা অনুসরণ করে।

***উপরে বর্নিত নামাজের প্রতিটি নিয়ম সহী হাদীস , ইজমা, কিয়াস দ্বারা প্রমানিত।এতে কোন সন্দেহ নাই।আর নিয়মের এই পার্থক্য গুলার কারন হাদিসকে গুরুত্ব দেওয়া এটা নয় যে নামাজ পড়া সহজ হবে তাই এক ইমামের সাথে আরেক ইমামের পার্থক্য হইসে।সুতরাং আপনি যদি হানাফি হয়েও ইমামের পিছনে সূরা ফাতিহা পরেন বা রাফাইন ইদাইন করেন তাতে দোষের কিছু নাই। কিন্তু যদি বলেন হানাফিদের জন্য সূরা ফাতিহা পরলে বা রাফাইন ইদাইন করলে নামাজ হবে না বা এগুলা হারাম হানাফি সমাজে তখন তা হবে ধর্মিয় গোড়ামী।তা হবে রাসূলের সুন্নতের উদ্ধে ইমামকে প্রাধান্য দেওয়া।যা কখনই কাম্য নয়।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করূন আমীন।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget