নিম্নে ১০০ টি কবিরা গুনাহের নাম উল্লেখ করা হলো।
আমরা সকল এই গুনাহ থেকে দোরে থাকি এবং #আল্লাহর_কাছে_এ_থেকে_মুক্তি_চাই।
● আল্লাহর সাথে শিরক করা।
● নামায পরিত্যাগ কর।
● পিতা-মাতার অবাধ্য হওয়া।
● অন্যায়ভাবে মানুষ হত্যা করা।
● পিতা-মাতাকে অভিসম্পাত করা।
● যাদু-টোনা করা।
● এতীমের সম্পদ আত্মসাৎ করা।
● জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন করা।
● সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ দেয়া
● রোযা না রাখা।
● যাকাত আদায় না করা।
● ক্ষমতা থাকা সত্যেও হজ্জ আদায় না করা।
● যাদুর বৈধতায় বিশ্বাস করা।
● প্রতিবেশীকে কষ্ট দেয়া।
● অহংকার করা।
● চুগলখোরি করা (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগোনো)
● আত্মহত্যা করা।
● আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা।
● অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা।
● উপকার করে খোটা দান করা।
● মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা।
● মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা
● জুয়া খেলা।
● তকদীর অস্বীকার করা।
● অদৃশ্যের খবর জানার দাবী করা।
● গণকের কাছে ধর্না দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে যাওয়া।
● পেশাব থেকে পবিত্র না থাকা।
● রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম)এর নামে মিথ্যা হাদীস বর্ণনা করা।
● মিথ্যা স্বপ্ন বর্ণনা করা।
● মিথ্যা কথা বলা।
● মিথ্যা কসম খাওয়া।
● মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা
● জিনা-ব্যভিচারে লিপ্ত হওয়া।
● সমকামিতায় লিপ্ত হওয়া।
● মানুষের গোপন কথা আড়ালে থেকে শোনার
চেষ্টা করা।
● মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা।
● মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা।
● মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া।
● খেলার ছলে কোন প্রাণীকে নিক্ষেপ যোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো।
● আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা।
● ওজনে কম দেয়া।
● ঝগড়া-বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা।
● ইসলামী আইনানুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা।
● জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা।
● গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা।
● দাঁত চিকন করা।
● সৌন্দর্যের উদ্দেশ্যে মুখ মণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা।
● উপরি চুল সংযোগ করা।
● পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করা।
● নারী হয়ে পুরুষের বেশ ধারণ করা।
● বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো।
● কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা।
● পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া।
● পুরুষের টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা।
● মুসলিম শাসকের সাথে কৃত বাইআত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা।
● ডাকাতি করা।
● চুরি করা।
● সুদ লেন-দেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা।
● ঘুষ লেন-দেন করা।
● গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বণ্টনের পূর্বে আত্মসাৎ করা
● স্ত্রীর পায়ু পথে যৌন ক্রিয়া করা
● পুরুষ পুরুষের সাথে সমকামিতা করা।
● মহিলা মহিলার সাথে সমকামিতা করা।
● হস্তমৈতুন করা।
● জুলুম-অত্যাচার করা।
● অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা।
● প্রতারণা বা ঠগ বাজী করা।
● রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা।
● স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা।
● পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা।
● সাহাবীদের গালি দেয়া।
● নামাযরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা।
● ভ্রান্ত মতবাদ জাহেলী রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহবান করা।
● পবিত্র মক্কা ও মদীনায় কোন অপকর্ম বা দুষ্কৃতি করা।
● কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া।
● আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা
● স্বামীর অবাধ্য হওয়া।
● স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা।
● স্বামী-স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা।
● স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা।
● বেশী বেশী অভিশাপ দেয়া।
● বিশ্বাস ঘাতকতা করা।
● অঙ্গীকার পূরণ না করা।
● আমানতের খিয়ানত করা।
● প্রতিবেশীকে কষ্ট দেয়া।
● ঋণ পরিশোধ না করা।
● ভেজাল পণ্য বিক্রয় করা।
● ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে অন্যায় বিচার করা।
● আল্লাহ বিধান ব্যতিরেকে বিচার-ফয়সালা করা।
● দুনিয়া কামানোর উদ্দেশ্যে দীনী ইলম অর্জন করা।
● কোন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্যেও তা গোপন করা।
● নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করা।
● আল্লাহর রাস্তায় বাধা দেয়া।
Post a Comment