হার্ট অ্যাটাকের যে ৬টি লক্ষণ আপনার এখনই জানা দরকার!

যখন অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহের অভাবে হৃৎপিণ্ডের মাংসপেশির একটা অংশ মরে যায় তখনই হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটে। আর রক্তের শিরা-উপশিরায় রক্ত জমাট বাঁধার ফলে বা কোলেস্টেরল প্লাক জমার ফলে হৃৎপিণ্ডে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহের অভাব দেখা দেয়।

প্রথমবার হার্ট অ্যাটাকে আক্রান্তদের ৯০ শতাংশই মৃত্যুর হাত থেকে বেঁচে যান। কিন্তু বাকি ১০ শতাংশ বাঁচতে পারেন না হাসপাতালে যেতে দেরি হয়ে যাওয়ার কারণে।

সুতরাং হার্ট অ্যাটাকের এই সাধারণ ৬টি লক্ষণ জেনে রাখুন। আর সেগুলো দেখা দেওয়া মাত্রই হাসপাতালে দৌড়ে যান এবং অকাল মৃত্যুর হাত থেকে জীবন রক্ষা করুন।

১. বুকে তীব্র ব্যথা
হার্ট অ্যাটাকের আগে বুকের মাঝখানে হঠাৎ করেই তীব্র ব্যথা দেখা দেয়। আর এই ব্যথা খুবই তীব্র এবং মোচড়ানোধর্মী ব্যথা। মনে হবে যেন কেউ আপনার বুকে নিষ্পেষণ করে হৃৎপিণ্ড থেকে প্রাণটি বের করে নিয়ে আসছে। অনেক সময় এই ব্যথা কিছুক্ষণ থাকার পর পুনরায় রক্ত চলাচল স্বাভাবিক হয়ে আসলে চলে যায়। কিন্তু যদি রক্ত চলাচল স্বাভাবিক না হয় তাহলে সেই ব্যথা বাহু, পিঠ, ঘাড় এবং মাথায়ও ছড়িয়ে পড়ে।

২. চোয়ালে বা দাঁতে ব্যথা
হার্ট অ্যাটাকের আগে আগে এই লক্ষণটি নারীদের মধ্যেই বেশি দেখা যায়। এর সঙ্গে বুকে ব্যথা থাকতেও পারে নাও থাকতে পারে।

৩. তীব্র শ্বাসকষ্ট
এটি হার্ট অ্যাটাকের আরেকটি সাধারণ লক্ষণ। পানিতে ডুবে গেলে যেমন শ্বাসকষ্ট হয় তেমনই তীব্র শ্বাসকষ্ট হয় হার্ট অ্যাটাকের আগে। বুকে ব্যথা শুরু হওয়ার আগে বা বুকের ব্যথার পাশাপাশি এই লক্ষণটি দেখা দিতে পারে।

৪. অতিরিক্ত ঘাম ঝরা
অজ্ঞান হয়ে যাওয়ার আগে সাধারণত লোকের শরীর থেকে অঝোরে হিম ঘাম ঝরতে থাকে। কিন্তু এর সঙ্গে অন্যান্য লক্ষণগুলোও থাকবে তখন বুঝতে হবে আপনার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে।

৫. বমিভাব এবং বমি
বুকের ব্যথা অনেক সময় পাকস্থলির ওপরের অংশেও ছড়িয়ে পড়ে এবং গ্যাস্ট্রিক ব্যথার সৃষ্টি হয়। যা থেকে হৃৎপিণ্ডে তীব্র প্রদাহ তৈরি হয়। ফলে বদহজম এবং বমির অনুভূতি হয় এবং হার্ট অ্যাটাকের সময় বমিও হয়।

৬. বাহুতে ব্যথা
হার্ট অ্যাটাকের আগে অনেক সময় বাম বাহু, কাঁধ, পিঠ এবং কখনো কখনো দেহের পুরো বাম পাশে তীব্র ব্যথা অনুভূত হতে পারে। তবে সব সময় বাম পাশেই এমন ব্যথা হবে এমন কোনো কথা নেই। দেহের অন্যদিকেও ছড়িয়ে পড়তে পারে এই ব্যথা।

এই লক্ষণগুলো দেখা দিলেই দেরি না করেই হাসপাতালে বা ডাক্তারের কাছে চলে যাবেন। কারণ যত দেরি করবেন তত আপনার অকাল মৃত্যুর ঝুঁকি বাড়বে। 
সূত্র : বোল্ডস্কাই & কালের কন্ঠ

আসাদ শাহীন
E-mail: shah33n@chef.net

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget