জনপ্রিয় কোম্পানী বা প্রযুক্তি গুলোর জনক কে বা কারা?




Computer/ কম্পিউটারঃ

কম্পিউটার এর জনক কে? এই প্রশ্নের উত্তরে যার নাম আসে, তিনি হলেন Charles Babbage/চার্লস ব্যাবেজ। তার জন্ম ইংল্যান্ডে। তিনি ১৭৯১ সালে জন্মগ্রহণ করেন এবং ১৮৭১ সালে মারা যান। তিনি যে সূত্র প্রদান করে যান, তার ধারাবাহিকতায় প্রথম যান্ত্রিক কোন গণনাকারী যন্ত্র আবিষ্কার করা হয়, তবে তা তার মৃত্যুর পর। তাই তাকেই কম্পিউটার এর জনক হিসেবে সম্মানিত করা হয়।

Programming/ প্রোগ্রামিং:

কম্পিউটার কাজ করে মানুষের লিখা প্রোগ্রাম এর মাধ্যমে। আর বর্তমানে পৃথিবীতে অসংখ্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ রয়েছে। তবে পৃথিবীর প্রথম প্রোগ্রামার একজন মেয়ে। তিনি কম্পিউটার এর জনক চার্লস ব্যাবেজ এর সাথে কাজ করতেন। সেখানেই তিনি প্রথম কম্পিউটার প্রোগ্রাম টি লিখেন। তাই বলা চলে কম্পিউটার প্রোগ্রামেরজননী ল্যাডি আডা লাভলেস/Lady Ada Lovelace। তার কারণেই আমরা আজ কম্পিউটার কে দিয়ে যা ইচ্ছে করাতে পারি।১৮৩০ সালে তিনি প্রথম প্রোগ্রাম টি লিখেন। তবে দুঃখ জনক ভাবে তিনি মাত্র ৩৬ বছর বয়সে ক্যন্সারে আক্রান্ত হয়ে মারা যান।

Modern Computer Science/ আধুনিক কম্পিউটার বিজ্ঞান:

আমরা সবাই জানি কম্পিউটার এর জনক হলেন চার্লস ব্যাবেজ। তবে তা ছিল একটি মৌলিক গণনা কারী যন্ত্র মাত্র। আর ওই যন্ত্রটিকে আধুনিক একটি ম্যাশিনে পরিণিত করেন যিনি তিনি হলেন Alan Turing। তিনি ২য় বিশ্ব যুদ্ধের সময় জার্মানীর বিখ্যাত কম্পিউটার প্রোগ্রাম কোড Enigmaভাঙেন, তার বানানো Turing Machine এর সাহায্যে। আর এই টুরিং ম্যাশিন কেই বলা হয় একটি আধুনিক কম্পিউটার।  আর তার এই কাজের জন্যই বলা চলে ২য় বিশ্ব যুদ্ধ খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। না হয়, হয়তো আরো ক্ষয়ক্ষতি হত।




Android/ এন্ড্রয়েড:

এন্ড্রয়েড এর জনক হিসেবে ধরা হয় এন্ডিরুবিন/Andy Rubin কে। তবে তার সাথে আরো তিন জন মিলে Android.Inc নামের কোম্পানি টি প্রতিষ্ঠা করেন। তারা হলেন রিচ মাইনার্স/RichMiner, নিক সিয়ার্স/Nick Sears ও ক্রিস হোয়াইট/ Chris White। তারা এন্ড্রয়েড কোম্পানি টি ২০০৩ সালে প্রতিষ্ঠা করেন এবং ২০০৫ সালে Google তাদের থেকে কোম্পানি টি কিনে নেয় এবং তাদেরকে গুগলে চাকুরী করার সুযোগ দেয়।

 

Google/ গুগল:

গুগল নামে সবাই এই বিখ্যাত কোম্পানি টিকে চিনলেও এর নাম কিন্তু এখন Alphabet.Inc। যাই হোক Google এর জনক দুই জন, যারা হলেন  ল্যারি পেইজ/Larry Page  সার্গেই  ব্রিন/Sergey Brin। তারা ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।

Read More: গুগল (Google) সম্পর্কে কিছু অবাক করা অজানা তথ্য!

Yahoo/ ইয়াহু:

সার্চ ইঞ্জিন এর জগতে হয়তো গুগল এর সাথে হেরে যাবে Yahoo, তবে ই-মেইল এর ক্ষেত্রে এই দুই জায়ান্ট এর প্রতিযোগিতা হচ্ছে সমানে-সমান। ১৯৯৫ সালে দুই জন প্রযুক্তিবিদ মিলে তৈরি করেন ইয়াহু। Yahoo এর জনক হলেন Jerry Yang ওDavid Filo

Facebook/ ফেসবুক:

এটা হয়তো আমরা অনেকেই জানি, তবে যাদের জানা নেই তাদের জন্য বলছি- ফেসবুকের জনক হলেন মার্ক জাকারবার্গMark Zuckerberg। তিনি ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ পড়ার সময় ফেসবুক লাঞ্চ করেন। বর্তমানে (এই পোস্ট লিখার সময়) তিনি প্রায় ৫১ বিলিয়ন ডলার এর মালিক।

Read More: Mark Zuckerberg সম্পর্কে কিছু অজানা ও অবাক করা তথ্য!

Twitter/ টুইটার:

২০০৬ সালে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি শুরু করেন মোট চার জন। তারপর থেকে রাতারাতি জনপ্রিয় হয়ে যায় এই মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টি। টুইটার এর জনক রা হলেন – Evan Williams, Noah Glass, Jack Dorsey ও Biz Stone




Microsoft/ মাইক্রোসফট:

আমাদের সবারই খুবই পরিচিত মাইক্রোসফট কোম্পানি টি। তারা তাদের Windows অপারেটিং সিস্টেম এর জন্যই মূলত বিখ্যাত হয়ে আছে। মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা দের মধ্যে আমরা একজন কে সবাই চিনি, যিনি হলেন বিলগেটস/Bill Gates। তবে মাইক্রোসফট কোম্পানির জনক হিসেবে আরেক জন ও রয়েছেন যার নাম পল এলেন/Paul Allen। তারা দুই জন ১৯৭৫ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।

Apple/ এপল:

বিখ্যাত এই কোম্পানি কে কেই বা না চেনে? জনপ্রিয় আই ফোন থেকে শুরু করে আই প্যাড, ম্যাক বুক এর মত গ্যাজেট দিয়ে জয় করে নিয়েছে বহু মানুষের হৃদয়। এই Apple কোম্পানীর জনক হলেন Steve Jobs, Ronald Wayne Steve Wozniak। ১৯৭৬ সালে এই কোম্পানি টি চালু হয়।

Intel/ ইন্টেল:

কম্পিউটার এর প্রসেসর তৈরি করার ক্ষেত্রে পথ-প্রদর্শক হিসেবে ধরা হয় ইন্টেল কে। বর্তমানে প্রসেসর এর পাশাপাশি তারা আরো কিছু কম্পিউটার পার্টস তৈরি করছে। Intel এর প্রতিষ্ঠা তারা হলেন Gordon Moore, Robert Noyce ও Andy Grove। ১৯৬৮ সালে ইন্টেল কর্পোরেশন গঠিত হয়।

Nokia/ নকিয়া:

এক সময় মোবাইল কোম্পানি হিসেবে বহুল জনপ্রিয় এই কোম্পানি টি হয়তো এখন আর আগের মত নেই। তবে এই কোম্পানিটি ই বলতে গেলে মোবাইল ব্যবহার কে সহজ করে দিয়েছে। এই বিখ্যাত কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল বহু আগে, ১৮৬৫ সালে। Nokia কোম্পানির প্রতিষ্ঠাতারা হলেন Frederick Idestam ওLeo Michelin

 

Samsung/ স্যামসাং:

বর্তমানে এই কোম্পানি টি পরিচিত তাদের জনপ্রিয় স্মার্ট ফোন ও স্মার্ট টিভি গুলোর জন্য। তবে তারা কিন্তু বহু আগে থেকেই তাদের ব্যাবসা চালিয়ে যাচ্ছে। ১৯৩৮  সালে Lee Byung Chul প্রতিষ্ঠা করেন বিখ্যাত  Samsung কোম্পানি টি।

Sony/ সনি:

বর্তমানে এই কোম্পানি টি আমাদের কাছে পরিচিত তাদের ক্যামেরা ও স্মার্ট ফোনের জন্যই। Sony কোম্পানী টি প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে, জাপানে। সনি এর জনক হলেন Masura Ibukaও Akio Morita

 

eBay/ ই-বে:

বর্তমানে অনলাইন শপিং এর জন্য বেশ জনপ্রিয় অবস্থানে আছে eBay। ১৯৯৫ সালে এক ইরানিয়ান-আমেরিকান এই কোম্পানি টি প্রতিষ্ঠা করেন। eBay এর জনক হলেন Pierre Omidyar। তিনি এটিকে প্রথমে একটি নিলাম এর সাইট হিসেবে তৈরি করেন। তবে বর্তমানে এখানে সরাসরি বেচা-কেনা চলে।

Amazon/ আমাজন:

বিখ্যাত এই অনলাইন শপ টির নির্মাতা হলেন আমেরিকান উদ্যোক্তা Jeff Bezos। তিনি ১৯৯৪ সালে Amazon.com একটি বই বেচা কেনার অনলাইন শপ হিসেবে খুলেন। আর বর্তমানে এটি পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন শপ এবং পৃথিবীর অনেক দেশে এর শাখা ছড়িয়ে ছিটিয়ে আছে।




Alibaba/ আলিবাবা:

বিখ্যাত চাইনিজ কোম্পানি Alibaba চালু হয় ১৯৯৯ সালে। তবে প্রথমে হয়তো কারোই নজরে পড়েনি। বর্তমানে এটি বিলিয়ন ডলার এর কোম্পানি হয়ে উঠেছে। Alibaba কোম্পানীর জনক হলেন Jack Ma। তিনি বর্তমানে একজন বিলিয়নিয়ার, তবে শুরু করেছিলেন পথের ভিখারি হিসেবে।

 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget